নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২ জুলাই ২০২৫, ১৮:১১ | আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২২:৫৬
বগুড়ার নন্দীগ্রাম ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মাসুম (৬১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে দমদমা গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মাসুম দীর্ঘদিন পলাতক ছিলো। বুধবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত