নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ফারুক গ্রেপ্তার
নাজমুল হুদা
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:৩৩ | আপডেট : ৫ আগস্ট ২০২৬, ১৯:৩৭
কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ নন্দীগ্রাম উপজেলা শাখার দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুককে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। সোমবার (১৯ মে) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের পর বগুড়া সদর ও নন্দীগ্রাম থানায় মোট পাঁচটি মামলা হয়েছে। আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ফিরোজ কামাল ফারুক দৈনিক কালের কন্ঠ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ফিরোজ কামাল ফারুক পলাতক ছিলো। নন্দীগ্রাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। সে নন্দীগ্রাম রহমান নগর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, গ্রেপ্তাকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানায় মোট পাঁচটি মামলা আছে। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত