দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ  

  আল আমিন মন্ডল (বগুড়া)

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২০:২২ |  আপডেট  : ১৮ মার্চ ২০২৬, ২১:১৫

১৮ই মার্চ-২৬ বুধবার ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে বগুড়া গাবতলীর দূর্গাহাটা দারুল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারাম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু।

গাবতলী থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি লালু'র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়।এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম, গোলাম রব্বানী, বোরহান উদ্দিন, মতিয়ার রহমান মতি, আব্দুল মোত্তালেব পাইলট, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, ছাত্রদল নেতা হাবীবে মিল্লাত মিল্টন, তৌহিদ হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা নিরব হাসান, বিদ্যুৎ আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত