দেবীগঞ্জ উপজেলা ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সঙ্কট জন ভোগান্তি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৯:৪৩ | আপডেট : ১৪ মার্চ ২০২৬, ২০:৩৫
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ডোমার-দেবীগঞ্জ মহাসড়কে অবস্থিত দুইটি ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেলের সঙ্কট দেখা দিয়েছে।ফলে দূরপাল্লার যানবাহন ও মোটরসাইকেল চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।শনিবার (১৪ মার্চ) সেখানে গিয়ে দেখা যায়, পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সরকার ফিলিং স্টেশন ও পৌর শহরের আব্দুলপুর এলাকারমেসার্স রাঙ্গা ফিলিং স্টেশন-এই দুটিতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্রাহকদের সেবা দিতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। তেল নিতে এসে অনেককেই খালি হাতে ফিরে যেতে হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে এমন তেল সংকট সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রাহক রা জানান, জরুরীকাজে বের হওয়ার পর আমরা তেল না পেয়ে বাড়ি ফিরছি । এদিকে ফিলিং স্টেশনগুলোতে তেল না থাকায় পাম্প গুলো কার্যত অচল অবস্থা দেখা দিয়েছে।
দেবীগঞ্জের দুইটি ফিলিং স্টেশনের মালিক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে পেট্রোল, ডিজেল, অকটেন ও কেরোসিনসহ বিভিন্ন জ্বালানি তেল সংরক্ষণ ও সরবরাহের প্রধান কেন্দ্র হলো ডিপো। এসব ডিপো থেকেই সারাদেশে চাহিদা অনুযায়ি জ্বালানি তেল সরবরাহ করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় তারা গ্রাহকদের যথাযথ সেবা দিতে পারছেন না।এ বিষয়ে সরকারের দ্রæত কার্যকরি পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত