দেবীগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধার মৃত্যু
কামরুল ইসলাম কামু , পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮
প্রতীকী ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামে এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,বুধবার ( ২৫ ফেব্রুয়ারি), দুপুরে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জের ভাউলাগঞ্জ-টোকরাভাসা আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মালেকের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী বয়াতি পাড়া এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে চিলাহাটি ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, বুধবার দুপুরে নিজের প্রয়োজনীয় কেনাকাটার জন্য ভাউলাগঞ্জ বাজারে সাইকেল যোগে আসছিলেন আব্দুল মালেক। তিনি ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় আব্দুল মালেককে ভাউলাগঞ্জ বাজারে নিয়ে গেলে স্থানীয় এক পল্লী চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাসায় নিয়ে যান। এ ঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী সড়ক দূর্ঘটনায় এক সাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এবং ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যকে পাঠানো হয়েছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত