পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

দলের কেউ যদি চাদাবাঁজী বা কোন অপরাধ করে সে দায়িত্ব দল নিবে না

  পঞ্চগড় প্রতিনিধি-

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯

সরকারের নব নিযুক্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দলের কেউ চাঁদাবাজী বা কোন অপরাধ করে, তার দায়িত্ব দল নিবেনা।’  আমাদের দলের চেয়ারম্যন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন কোনো ব্যক্তি , বা   কারো দ্বারা  দল ক্ষতি হয় তাদের দলে প্রয়োজন নাই, তারা চলে যান।’ 

বৃহস্পতিবার (১৯ ফেব্রয়ারী) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে দ্রæত সময়ের মধ্যে কর্মসূচী হাতে নেওয়া হবে। এবংআগামী ১৫ দিনের মধ্যেই দেশের যেকোনো জেলা থেকে খাল খনন কার্যক্রম শুরু করা হবে বলে তিনি আশা  ব্যক্ত করেন।

মন্ত্রী  বলেন, যারা ভোট দেয়নি তারা সবাই আমাদের লোক। তাদের প্রতি সমান অধিকার করতে হবে। এব্যাপারে এ সরকার সব সময় সজাগ।  অপরাধ ও অপরাধী এলাকা গুলো চিহ্নিত করার জন্য আইনশৃঙ্খলাকে তাদের অর্পিত দায়িত্ব পালন করতে বলা হয়েছে। 

তিনি আরো বলেন, “দেশের অনেক নদী ও জলাশয় দখলদারদের কবলে চলে গেছে। এগুলো দখলমুক্ত করে পুনরায় খননের উদ্যোগ নেওয়া হবে।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যšন্তপ্রায় দুই হাজার মাইল খাল খনন করেছিলেন। সেই কর্মসূচিকে সামনে রেখে নতুনভাবে খাল খনন কার্যক্রম শুরু করা হবে। এতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ ও অন্যান্য মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হবে।
 
ফরহাদ হোসেন আজাদ বলেন, কেউ মব সৃষ্টি করে ফয়দা নিতে না পারে।  সে ব্যাপারে আইশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। এছাড়া  চুরি রাহাজানী করতে না পারে সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে বলা বলা হয়েছে। এ বিষয়ে আমি সর্বাতœক সহযোগীতা করবো। নির্বাচনে যারা হেরে গেছেন তাদের নিয়ে আমরা কাজ করতে চাই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত