তেহরানে আসিম মুনির-আরাঘচি বৈঠক, যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০৬ | আপডেট : ২৩ মে ২০২৬, ২২:৪৪
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির শুক্রবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে চলমান যুদ্ধ পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ যুদ্ধের বিস্তার রোধ এবং চলমান উত্তেজনা কমাতে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। দীর্ঘ সময় ধরে চলা এই আলোচনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে উঠে আসে।
সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আরও সক্রিয় ভূমিকা পালন করছে। পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বজায় রেখেছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদ সফরকালে আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সম্ভাব্য যুদ্ধবিরতি, শান্তি আলোচনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছিল।আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত