তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক, তিনমাসের কারাদন্ড
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৭:১৮ | আপডেট : ৪ আগস্ট ২০২৬, ০৩:২৪
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকদ্রব্য ইয়াবাসহ শাহজামাল (৩২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২৫ এপ্রিল) রাতে শালবাহান ইউনিয়নের নামাগছ গ্রামস্থ দলুয়া বাজার হতে মাথাফাটাগামী কাচারাস্তায় অবস্থিত ব্রীজের পাশ থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় আটককৃত শাহজামাল ওই ইউনিয়নের নামাগছ এলাকার মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, শনিবার রাত ৮টার দিকে পুলিশের একটি টিম শালবাহান ইউপির অন্তর্গত নামাগছ গ্রামস্থ দলুয়া বাজার হতে মাথাফাটাগামী কাচারাস্তায় অবস্থিত ব্রীজের পাশ হতে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে তিন পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়। তাকে আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের বিচারের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
তেতুঁলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন , আটক ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত