তিস্তা ডিগ্রি কলেজে নানা আয়োজনে বাংলা বর্ষ বরণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ২০:৩৭ | আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ২৩:৫৭
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে তিস্তা ডিগ্রি কলেজে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। নববর্ষ উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই শহরে শুরু হয় নানা আয়োজন। কলেজ প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
শিক্ষক, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষের প্রাণবন্ত উপস্থিতি উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ গোলাম মোস্তফা, বর্ষবরণ প্রস্তুতি কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম, সদস্য ও সহাকারী অধ্যাপক আব্দুস ছালাম, প্রভাষক সাজেদুর রহমান সাজু, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম সুমন, আরিফুর রহমান আরিফ, মাহাফুজার রহমান মিল্কিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। বর্ণিল উৎসব আর ঐতিহ্যের আবহে নতুন বছরকে বরণ করছে তিসতা ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকর সাধারন মানুষ। একসময় পহেলা বৈশাখ মানেই ছিল হালখাতার উৎসব। তবে ডিজিটাল যুগে সেই প্রচলন অনেকটাই কমে এসেছে। তবুও নববর্ষ বয়ে আনে নতুন আশা, নতুন সম্ভাবনার বার্তা। প্রকৃতি ও মানুষের মন দু’টিই যেন সেজে ওঠে নতুনের রঙে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত