তিতুমীর কলেজে রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জাহিদ, সম্পাদক কাব্য
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ৯ মে ২০২৬, ১৮:৪০ | আপডেট : ৯ মে ২০২৬, ২১:৪৮
ঢাকার সরকারি তিতুমীর কলেজস্থ রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাব্বী হাসান কাব্য।
সংগঠনটির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সচল রাখতে এক বছরের জন্য নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে রেজাউল করিম রাসেলসহ ১০ জনকে উপদেষ্টা করা হয়েছে। এছাড়া মোঃ আরিফ হাসানকে সিনিয়র সহ-সভাপতি এবং আরও ১১ জনকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরিফ শাহরিয়ার জামিসহ ১০ জন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ নাঈমুর হাসানসহ ৬ জন দায়িত্ব পেয়েছেন। কমিটিতে লাজু মিয়া বিন রোস্তমকে অর্থ সম্পাদক, মোশারফ হোসেনকে দপ্তর সম্পাদক এবং আরও ৪ জনকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়া আরমান আলীকে প্রচার সম্পাদক ও বাইজিদ হাসানকে সহ-দপ্তর সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ০৫ মে ২০২৬ তারিখে দলীয় প্যাডে উপদেষ্টা রেজাউল করিম রাসেল ও মোনায়েম সরকার মিঠুসহ ১০ জন উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত