ঢাবিতে ককটেল বিস্ফোরণ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:১০ |  আপডেট  : ১৭ আগস্ট ২০২৬, ০৫:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনের সামনে থেকে আরও সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ সকাল ৬টার দিকে ঢাবির কাজী মোতাহার হোসেন ভবনের পাশে কাঠ বাদাম গাছের নিচে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি ককটেল পাওয়া যায়। ককটেলগুলো প্রথমে সিকিউরিটি গার্ড দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে অবহিত করেন। পরবর্তী সময়ে ৯টা ২০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এর একটি দল এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে চলে যায়।

প্রক্টর জানান, মেডিক্যাল সেন্টার ও অ্যানেক্স ভবন এলাকার দুটি স্থানে সাতটি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে চারটি এবং আরেকটি স্থানে তিনটি ছিল। তবে ক্যাম্পাসে কোনও বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

এদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাদেও হাইকোর্ট প্রাঙ্গণসহ একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত