দীর্ঘদিনের জটিলতার নিরশন

টেপামধুপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ মার্চ ২০২২, ০৯:৫৫ |  আপডেট  : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১

রংপুর জেলার কাউনিয়ায় উপজেলার ঐতিহ্যবাহী টেপামধুপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে দীর্ঘ দিনের জটিলতা আপতত এডহক কমিটির ১ম সভার মাধ্যমে সমাধান ঘটে। 

গত সোমবার উপজেলা চেয়ারম্যান এর অফিস কক্ষে এডহক কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা নিরশন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কোমান্ডার সরদার আব্দুল হাকিম, সদস্য ও ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম মুকুল, সদস্য ও সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, অবিভাবক প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রবিউল করিম। নব নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া স্কুল এন্ড কলেজ সুষ্ঠু ভাবে পরিচালনায় ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরে এডহক কমিটির সকল সদস্য এবং জটিলতা নিরশন কমিটির সকল সদস্য কে ফুল দিয়ে বরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত