জয় হত্যাকান্ডে উত্তপ্ত পঞ্চগড় ‘ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১৭:৫৭ | আপডেট : ৯ নভেম্বর ২০২৬, ১৭:১৬
পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রদল কর্মীর নিহতের ঘটনায় পরিস্থিতি এখন থমথমে। হত্যাকান্ডের ঘটনায় বৃহষ্পতিবার ঘোষিত কর্মসূচীর আওতায় দুপুর ১১ থেকে প্রায় ঘন্টাব্যাপী জেলা শহরের প্রবেশদ্বার শহীদ মিনারের সামনে পঞ্চগড় -ঢাকা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
তারা বিক্ষোভ প্রদর্শন সহ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন প্রশাসনকে। এরপরে শহরের দোকানপাট বন্ধ রাখতে দেখা যায় অনেক ব্যবসায়িদের। বুধবার রাত আনুমানিক নয়টার দিকে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটে ছুরিকাঘাতে নিহত হয় জাবেদ উমর জয় (১৯)। তিনি পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা । তার পিতার নাম জহিরুল হক। জয় ব্যারিস্টার কলেজিয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বৃহষ্পতিবার হত্যার প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিপি সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা করতোয়া সেতুর প্রবেশদ্বারে বাশঁ ফেলে সড়ক অবরোধ করে রাখে। এসময় চরম ভোগান্তিতে পড়ে জনসাধারন। এসময় আন্দোলনকারীরা কঠোর কর্মসূচীর হুসিয়ারী উচ্চারণ করেন। এসময় তাদের সেনাবাহিনী ও পুলিশ শান্ত হওয়ার আহবান জানান।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশস্ত¡ করেন এবং একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। বাকী জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান। তাৎক্ষনিক ভাবে অবরোধ থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা।
এরপর বিক্ষোভ সহকারে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে যায় সেখানে জেল া ্রপশাসক সাবেত আলীর নিকট স্বারকলিপি দেন এবং সেসময় জড়িত সকল আসামীকে গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এসময় জেলা ্রপশাসক খুব দ্রুত হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে প্রতিশ্রতি প্রদান করেন।
বুধবার পূর্ব শত্রুতার জেরে ফারাজ ইসলাম আল আমিন ও পারভজে সহ তাদের গ্রুপের কয়েকজন এ ঘটনায় জড়িত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নতুবস্তি ফারাজ ইসলাম আল আমিন ও পারভেজ গ্রুপের সাথে রামের ডাঙ্গার নিহত জাবেদ উমর জয় গ্রুপের শহরের মধ্যে তিন দফায় মারপিটের ঘটনা ঘটেছে।
এরপর মধ্যে সর্বশেষ বৃধবার দিনের বেলা নতুনবস্তি এলাকায় আরেক দফায় সংঘর্ষ ঘটে। রাতে একাকি পেয়ে ফারাজ ইসলাম আল আমিন গ্রুপ একত্রিত হয়ে জয়কে ছুরিকাঘাত করে। জয় ছুরি আটকাতে গেলে তার দুই হাতে আঘাত প্রাপ্ত হয়। এক পর্যায়ে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করে। জানা যায়, ওই ছুরিটি সিজারিয়ান করা ব্লেট হিসেবে ব্যবহৃত হয়।
ঘটনার সাথে সাথে স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তা অবনতি হলে চিকিসকরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজেে রেফার করে। তবে পথ্যি মধ্যে জয় মারা যায়। বৃহষ্পতিবার জানাযা সম্পন্ন হয়েছে।
এব্যাপারে সদর থানার ওসি আব্দুল্ল্যাহ হেল জামান একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং জানান জয়ের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনার পর পঞ্চগড় জেলা শহর প্রায় ফাঁকা হয়ে পড়েছে। তবে হত্যাকারীরা বুধবার রাতেই ঘটনার পর বাড়ী-ঘর ছেড়ে পালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত