জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে সিরাজদিখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৭:২৫ |  আপডেট  : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:২১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেসরকারি হাসপাতাল হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে উদ্যোগে জুলাই আগস্ট বিপ্লবে শহিদের স্মরনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার ( ২০ আগস্ট) সকাল ১০ টায় জুলাই আগস্ট বিপ্লবে শহিদের স্মরনে হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা।  হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোক্তার হোসেনের সঞ্চালনায় হেল কেয়াার  হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে,  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সিরাজদিখান (সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম, অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাবেক সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শিক্ষা ফেডারেশনের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত