জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান: খোকন

  এসআর শফিক স্বপন, মাদারীপুর 

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:১৯ |  আপডেট  : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:৫৫

কেন্দ্রীয় বিএনপি'র সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে জনাব তারেক রহমান আছেন এবং ভবিশ্যতেও থাকবেন। তিনি আরো বলেন, তারেক রহমানের ইচ্ছা ও স্বপ্ন শহীদ পরিবার কেউ অবহেলিত থাকবে না। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মাদারীপুরের ডাসারে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি এসব কথা বলেন। আজ শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডাসার উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত