বঙ্গবাজারে আগুন

জীবনের ঝুঁকি নিয়ে মালামাল বের করার চেষ্টা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩, ১২:১২ |  আপডেট  : ৪ আগস্ট ২০২৬, ১৯:২৫

 

আগুনে বঙ্গবাজারের বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বঙ্গ মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী।

এদিকে উৎসুক ও সেলফি তোলা মানুষজনদের ভিড়ের কারণে একদিকে যেমন সংশ্লিষ্ট বাহিনীগুলোর আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে, তেমনি ব্যবসায়ীদেরও মালামাল সরিয়ে নিয়ে অসুবিধা হচ্ছে।

 ঝুঁকি নিয়ে মালামাল বের করা  হচ্ছে

বঙ্গবাজার গুলিস্থান মার্কেটের মো. আলী গার্মেন্টসের  ব্যবস্থাপক মো. রিয়াজ বলেন, আমরা কিছু মাল আগুন লাগার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলাছিলাম। এরপর আর কিছু বের করতে পারিনি। এখন যেখানে কম আগুন লেগেছে সেখানে মালামাল বের করতে সুযোগ করে দিচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত