জামালপুরে ভাইয়ের হাতে ভাই খুন

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১৪:৩৬ |  আপডেট  : ৮ মার্চ ২০২৬, ১৮:০৭

জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে বৈপিত্রেয় ভাইয়ের রডের আঘাতে বড় ভাই মো. মাসুদ (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।শনিবার ( ৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার পূর্ব নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মাসুদ একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। ঘাতক মো. হাসিব (২৬) একই এলাকার মমিনুর রহমানের ছেলে। তারা দুই জন একই মায়ের সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে বৈপিত্রেয় ভাই হাসিব বড় ভাই মাসুদকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে মাসুদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বসত-বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মাসুদ নামে একজনের মৃত্যু হয়েছে। তারা একই মায়ের সন্তান। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত