জামালপুরে  নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ৯ মে ২০২৬, ১৭:৪৫ |  আপডেট  : ৯ মে ২০২৬, ২১:৪৭

জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের একমাত্র উচ্চ শিক্ষার প্রধান বিদ্যাপীঠ নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৯ এপ্রিল অত্র প্রতিষ্ঠান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজ গভর্নিং বডির সভাপতি মো: আব্দুল হাকিম। 

বক্তব্য দেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো: আব্দুল হাকিম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব-উল আলম, সহকারী অধ্যাপক সেলিম হোসাইন, সহকারী অধ্যাপক আব্দুল মতিন, সহকারী অধ্যাপক সেলিম রেজা, প্রভাষক মোতাহার হোসেন ও শওকত ইসলাম। শিক্ষিকাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাতেমা জান্নাত, তাহমিনা আক্তার। কলেজ গভর্নিং বডির পক্ষ থেকে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, মো: রমজান আলী, আব্দুস সুলতান, আনসার আলী ও আরিফুল ইসলাম। শিক্ষক শিক্ষিকাদের উদ্যোশে বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহিদুজ্জামান। 

এসময় আরো উপস্থিত ছিলেন দাতা প্রতিনিধি সদস্য এস,এম গোলাম রব্বানী, শিক্ষক প্রতিনিধি মীর মোশারফ হোসেন, ডিজি প্রতিনিধি মো: আব্দুর রাজ্জাক, শিক্ষা বোর্ড প্রতিনিধি আরিফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা ও সঞ্চালনা করেন নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ শিক্ষক স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক। 

অনুষ্ঠিত মত বিনিময় সভায় নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের নানা বিধ সমস্যাগুলো যেমন কলেজের নষ্ট হয়ে যাওয়া মাল্টিমিডিয়া ল্যাব সচল করা। শিক্ষার মান বাড়াতে ছাত্র শিক্ষক-অভিভাবকদের মাঝে চেইন অব কমান্ড জোরদার করা, ক্লাসে উপস্থিতির হার বাড়ানো, কলেজে সকল শিক্ষার্থীর ইউনিফর্ম নিশ্চিত করা ও ইউনিফর্ম ব্যতিত কলেজে প্রবেশ না করতে দেয়ার উপর জোর দেন বক্তারা। এছাড়াও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বার্ষিক মিলাদ মাহফিল শুরু করা, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করা, সাংস্কৃতি অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত করার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের বকেয়া বেতন ভাতা পরিশোধ, ইনক্রিমেন্ট ভাতা প্রদান নিয়মিত করাসহ নানা সমস্যা ও বৈষম্য দূর করার অনুরোধ জানানো হয়। 

এছাড়াও কলেজে বর্তমানে ৬টি বিভাগে অনার্স কোর্স চালু আছে। নতুন করে ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, সমাজ কর্ম, ভুগোল এবং অর্থনীতি বিষয়ে অনার্স খোলার উপর আলোচনা করা হয়। তাছাড়া অত্র কলেজে অবকাঠামোগত কিছু সমস্যা চিহ্নিত করণ ও তা সমাধের উপর জোর দেন বক্তারা। তারা আরো বলেন, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রতিষ্ঠার পর জেলার মধ্যে দ্বিতীয় কলেজ প্রতিষ্ঠা লাভ করেন সাবেক নান্দিনা মহাবিদ্যালয় তথা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ। এই কলেজের সুনাম বৃহত্তর ময়মনসিংহে ছড়িয়ে আছে। কাজেই বহু দিনের সুনাম ও খ্যাতি ধরে রাখতে সবাইকে এক যোগে কাজ করে যাবার উপর গুরুত্বারোধ করা হয়। 

মতবিনিময় সভায় কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারিবৃন্দরা উপস্থিত ছিলেন। দ্বিতীয়পর্বে অত্র কলেজ অধ্যক্ষের কার্যালয়ে গভর্নিং বডির গুরুত্বর্ণ সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সকলকে নিয়ে  মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত