জামালপুরে অটো চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার  

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১৬:৩১ |  আপডেট  : ৭ এপ্রিল ২০২৬, ১৯:৪৫

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার পশ্চিম শংকরপুর এলাকায় থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত অটোচালক জুয়েল শেখ (৩০) মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

 পুলিশ জানায়, জুয়েল গতকাল সোমবার বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। তার বাড়ির লোকজন সারারাত বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। পরে আজ সকালে ইসলামপুর সদর উপজেলার পশ্চিম শংকরপুর এলাকায় এক ভুট্টা ক্ষেতে বস্তার মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনে এবং পরিচয় সনাক্ত করে।  

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, এলাকাবাসী ৯৯৯ নাম্বারে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত