চীনের বিপক্ষে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ১৮:২১ | আপডেট : ৪ এপ্রিল ২০২৬, ২৩:৫৭
শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে আজ আলাদাভাবেই নজর কেড়েছেন বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। কখনো বিপজ্জনক আক্রমণ, কখনো ফ্রি কিক। সবকিছু নিজের বিশ্বস্ত হাত দিয়েই ঠেকিয়ে দিয়েছেন তিনি। অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপে মূলত তার দৃঢ়তায় চীনের মতো শক্তিশালী দলকে প্রথমার্ধে গোলশূন্য ব্যবধানে আটকে রাখে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আর পারেনি। ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
সিনিয়র এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল চীনের বিপক্ষে। সেই ম্যাচেও বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। তবে রুপনা চাকমার পরিবর্তে মিলিকে শুরুর একাদশে খেলিয়ে চমক দেখান কোচ পিটার বাটলার। মিলি আস্থার প্রতিদান দিতে শুরু করেন দারুণ সব সেভ দিয়ে।
সিনিয়র এশিয়ান কাপ দিয়ে নজর কাড়া মিলি তার পারফরম্যান্স ধরে রাখেন অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপেও। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে প্রথমার্ধে পাঁচটি অনটার্গেট শট ছিল চীনের একটিও গোলে পরিণত হতে দেননি মিলি। একটি ফ্রি কিক আঙুলের ছোঁয়ায় গোল হওয়া থেকে বাঁচান তিনি। শেষ দিকে চীনের ফুটবলার একা পেয়েছিলেন মিলিকে। তবে দমে যাননি এই গোলরক্ষক। সাহসী সেভে ম্যাচে রাখেন বাংলাদেশকে।
প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ প্রথমবার আক্রমণে ওঠার সুযোগ পায়। কিন্তু মোসাম্মৎ সাগরিকার শট সহজেই ঠেকান চীন গোলরক্ষক। প্রথমার্ধের এই প্রতিরোধ আর দ্বিতীয়ার্ধে টেকেনি। বিরতির পরই এগিয়ে যায় বাংলাদেশ। ৪৭ মিনিটে জেং ইউজুইয়ার কাটব্যাক থেকে উঁচু কোনা দিয়ে বল জালে পাঠান ৬ গজের বক্সে থাকা ইউ শিনগি।
মিলি একের পর এক সেভ দিয়ে ব্যবধান বাড়তে না দেওয়ার পণ করেন। ৬৩ মিনিটে ওয়াং আইফাংয়ের ৩৫ গজ দূর থেকে নেওয়া এক বুলেট গতির শট তিনি টিপ-সেভে কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ম্যাচের শেষ দিকে ক্লান্তি আর চোটের ধাক্কায় বাংলাদেশ আরও দুর্বল হয়ে পড়লে সুযোগ লুফে নেয় চীন। ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া এক ফ্রি-কিকে সরাসরি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ওয়াং আইফাং। ডান পায়ের নিচু শটে বল পোস্টের বাঁ কোণ দিয়ে জালে জড়ালে বাংলাদেশের ম্যাচে ফেরার স্বপ্ন ফিকে হয়ে যায়।
সেই গোলই নিশ্চিত করে বাংলাদেশের হার। সবমিলিয়ে ম্যাচে আটটি সেভ দিয়েছেন মিলি। যেভাবে লম্বা সময় চীনের মতো দলকে আটকে রেখেছিল বাংলাদেশ তা কুর্নিশ পাওয়ারই যোগ্য। সিনিয়র এশিয়ান কাপের মতো তাই এখানেও দেখা গেল একই দৃশ্য।
এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরে মাঠ ছাড়তে হয় ৩–২ গোলের হার নিয়ে। সেই গোলই নিশ্চিত করে বাংলাদেশের হার। সবমিলিয়ে ম্যাচে আটটি সেভ দিয়েছেন মিলি। যেভাবে লম্বা সময় চীনের মতো দলকে আটকে রেখেছিল বাংলাদেশ তা কুর্নিশ পাওয়ারই যোগ্য। সিনিয়র এশিয়ান কাপের মতো তাই এখানেও দেখা গেল একই দৃশ্য।
এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরে মাঠ ছাড়তে হয় ৩–২ গোলের হার নিয়ে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত