চালকের বুদ্ধিমত্তা ও ট্রিপল নাইনের সহয়তায় রক্ষা পেল গরু ব্যবসায়ীর ৩২ গরু
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৯:৩৮ | আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২১:১৪
গরু বহনকারী ট্রাক চালকের বুদ্ধিমত্তা ও ৯৯৯ সহয়তায় রক্ষা পেয়েছে এক গরু ব্যবসয়ীর ৩২ গরু । ঘটনাটি ঘটেছে রোববার ভোরে বগুড়ার আদমদীঘি উপজেলার সন্তাহার পৌর এলাকার কোমলদোগাছী এলাকায় ।
পুলিশের জাতীয় জাতীয় জরুরী সেবা ৯৯৯এর গণমাধ্যেম ও জনসংযোগ সূত্রে জানা গেছে,হারুন নামের একজন ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রাকে ৩২টি গরু নিয়ে ঢাকা যাচ্ছিলেন । ট্রাকটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় প্রবেশের আগে কয়েকজন দুর্বত্ত একটি মিনি ট্রাক নিয়ে গরু বোঝাই ট্রকটির গতিরোধের চেষ্টা করে । এ সময় ট্রাকটি দ্রæত চালিয়ে সান্তাহার পৌর এলাকার কোমলদোগাছি এলাকায় নিয়ে আসে চালক হারুন । পরে মিনি ট্রাকটি পুনরায় গরুবোঝ্ইা ট্রাকের নিকট আসার আগে চালক ট্রাক থেকে নেমে কিছু দুরে গিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯এ ফোন করেন । এ সময় ৯৯৯ থেকে দ্রæত আদমদীঘি থানায় যোগাযোগ করা হলে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌছালে দুর্বত্তরা ট্রাক নিয়ে দ্রæত পালিয়ে যায় । পরে পুলিশ গরুবোঝাই ট্রাক চালককে বুঝিয়ে দেয় । পুলিশের জাতীয় জাতীয় জরুরী সেবা ৯৯৯এর গণমাধ্যেম ও জনসংযোগ বিভাগের পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত