চাঁপাইনবাবগঞ্জে কনে আনতে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ১৬:১৭ |  আপডেট  : ১৭ মার্চ ২০২৬, ১২:২৮

চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে কনে আনতে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

বুধবার (০৪ আগস্ট) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি।  

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট থেকে শিবগঞ্জের পাকা ইউনিয়নের পাকা গ্রামে কনের বাড়িতে যাচ্ছিল বরপক্ষ। পদ্মা নদী পার হওয়ার সময় বৃষ্টি শুরু হলে তারা তেলিখালি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত