গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাউনিয়ার ২জনের মৃত্যু, জানাযা সম্পন্ন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৯:২১ |  আপডেট  : ১ এপ্রিল ২০২৬, ১৬:৩৪

রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কুমোরপুর নামক স্থানে গত রোববার রাতে চাকা পাংচার হওয়া দাঁড়িয়ে থাকা পিকআপ গাড়িতে কার্ভাড ভ্যান গাড়ি ধাক্কা দিলে কাউনিয়ার পিকআপ গাড়ির চালক রকি মিয়া তার সহযোগী আল- আমিনের মৃত্যু হয়েছে। 

পারিবারিক স‚ত্রে জানা গেছে উপজেলার হরিশ্বর গ্রামের শাহাবুদ্দিনের পুত্র আল-আমিন (২৭) ও গাড়ির চালক সাহাবাজ গ্রামের আলমগীর হোসেনের পুত্র রকি মিয়া (২৮) বিভিন্ন ভাংড়ী মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিল। রোববার রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার কুমোরপুর নামক স্থানে পৌঁছিলে হঠাৎ করে পিক-আপ গাড়ির পিছনের চাকা পাংচার হয়ে যায়। গাড়ি চালক রকি মিয়া গাড়ীর নীচে শুয়ে চাকা মেরামতের কাজ করছিল এবং আল-আমিন তাকে সহযোগিতা করছিল। হঠাৎ করে একটি দ্রæত গামী কাভার্ড ভ্যান গাড়ি দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা দিলে পিকআপ গাড়ির চালক রকি মিয়া ঘটনা স্থলেই প্রাণ হারায় এবং গুরুত্বর আহত অবস্থায় আল-আমিন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে রোববার রাতেই সে মৃত্যু বরণ করে। সোমবার সকালে কাউনিয়ায় গ্রামের বাড়িতে রকি মিয়া ও আল-আমিনের লাশ নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃর্শ্যের অবতারণা হয়। পরিবারের লোকজনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। কাউনিয়া বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুই জনের জানায়ার নামাজ সোমবার বিকালে বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় শতশত মানুষ অংশ গ্রহন করে। জানাযা শেষে উভয় পরিবারের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত