গুলিস্তান জিপিওর সামনে মালঞ্চ পরিবহনে আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৩ | আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬
রাজধানীর গুলিস্তান জিপিওর সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠাই। ইউনিটগুলো ১টা ৮ মিনিটে পৌঁছে ১টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত