খুলনায় ট্রাকের ধাক্কায় নিহত এসআই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২, ১০:১৬ | আপডেট : ১২ জুন ২০২৬, ২২:২৩
ফাইল ছবি
খুলনায় মধ্যরাতে ট্রাকের ধাক্কায় খানজাহান আলী থানার এসআই আব্দুল হক নিহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে থানার সামনের আফিল গেট বাইপাস সড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়। নিহত এসআই আব্দুল হকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়।
খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন বলেন, রাতে ১২টার দিকে বিকেএসপির সামনে টহলের দায়িত্ব পালনরত অবস্থায় একটি খালি ট্রাক এসআই আব্দুল হককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত