খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪ |  আপডেট  : ৪ আগস্ট ২০২৬, ১০:৪৫

খালেদা জিয়া (ফাইল ছবি)

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৮ ডিসেম্বর) ঢাকায় আসছে না।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমোদিত নিলেও এয়ার অ্যাম্বুলেন্স সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে।

তিনি বলেন, ‘বাতিলের অনুরোধটি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবো।’

তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বাংলা ট্রিবিউনকে জানান, তিনি এখনও এয়ার অ্যাম্বুলেন্স না আসার ম্যাসেজ পাননি।

এর আগে কাব রবিবার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টা ল্যান্ডিং ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন দিয়েছিল।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত