কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯.২৩%, জিপিএ ৫ পেয়েছে ১২,১০০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৪, ১২:১৬ | আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:২৬
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সকাল ১০টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলে সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। এর পর একযোগে সব বোর্ডের ফল প্রকাশ করা হয়েছে।মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ৭৯ দশমিক ২৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন শিক্ষার্থী।
রোববার (১২ মে) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে ফলাফল কিছুটা ভালো হয়েছে। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৬২৩ জন।
মো. আসাদুজ্জামান জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এক হাজার ৭৮০টি বিদ্যালয়ের এক লাখ ৭৯ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ৭৪ হাজার ৭৩০ জন এবং ছাত্রী এক লাখ ৪ হাজার ৫৯৫ জন। উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৪২ হাজার ৮১ জন।
এদের মধ্যে ছাত্র ৫৮ হাজার ৭৮২ জন এবং ছাত্রী ৮৩ হাজার ২৯৯ জন। অকৃতকার্য হয়েছে ৩৭ হাজার ২৪৪ জন। এবার পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত