কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ড্রাইভার নিয়োগে অনিয়মের অভিযোগ
শফিক স্বপন, মাদারীপুর
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১৭:৫৮ | আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০০:৩৭
অনিয়মের মাধ্যমে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গনেশ মন্ডল-(২৬) নামে এক যুবককে ড্রাইভার পদে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়োগকৃত গনেশ মন্ডল গাড়ী ভালোভাবে চালাতে না পারলেও ড্রাইভার পদে নিয়োগ দেয়ার বিষয়টি জানাজানি হলে বীর মুক্তিযোদ্ধাদের ও স্থানীয় সচেতন মহলের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সুত্রে এ তথ্য জানা গেছে। গনেশ মন্ডল জেলার রাজৈর উপজেলার ভ্যান্নাবাড়ি গ্রামের রবি মন্ডলের ছেলে। এদিকে নিয়োগপ্রাপ্ত গনেশ মন্ডল কিছুই পারেনা বলে দাবী করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.কে.এম শিবলী রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে ও হাসপাতাল কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ড্রাইভার পদে কর্তৃপক্ষ নিয়োগের জন্য আহবান করলে দক্ষ্য ড্রাইভারসহ বেশ কিছু লোকজন পরিক্ষায় অংশ গ্রহন করেন। কিন্তু পরিক্ষায় অংশগ্রহন কারী দক্ষ ড্রাইভারদের ওই পদে নিয়োগ না দিয়ে অনিয়মের মাধ্যমে নিয়োগ বোর্ডের সদস্যরা নামে মাত্র গাড়ী চালাক গনেশ মন্ডলকে গত ২৩মে ড্রাইভার পদে নিয়োগ প্রদান করেন। এদিকে কোনরকম গাড়ি চালাতে পারা ওই যুবককে ড্রাইভার পদে নিয়োগ দেয়ার বিষয়টি সাধারন জনগনের মাঝে জানাজানি হলে বীর মুক্তিযোদ্ধাদের ও স্থানীয় সচেতন মহলের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে অনিয়মের মাধ্যমে দেয়া নিয়োগ বাতিল করে দক্ষ গাড়ি চালককে ড্রাইভার পদে নিয়োগ দেয়ার দাবী জানিয়েছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।
নিয়োগপ্রাপ্ত গনেশ মন্ডল বলেন, আমি হাইওয়েতে সেইভাবে গাড়ী চালাতে পারিনা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন রোগী বলেন, আমরা এই নিয়োগ বাতিল চাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.কে.এম শিবলী রহমান বলেন, ড্রাইভার নিয়োগ দিয়েছে সিভিল সার্জন অফিস। তবে নিয়োগ প্রাপ্ত গনেশ মন্ডল কিছুই পারেনা। আমরা তাকে শিখাচ্ছি।
বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার ও আব্দুল আজিজসহ বেশ কয়েকজন সচেতন ব্যক্তি ক্ষোভের সাথে বলেন, আসলে অনিয়মের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়েছে মনে হয়। কারন গনেশ মন্ডল গাড়ি চালাতে পারেনা।
এ ব্যাপরে জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, নিয়োগের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত