কাউনিয়ায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ১৯:১৫ |  আপডেট  : ৪ জুন ২০২৬, ১৭:২৭

কাউনিয়ায় ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ খাইরুল ইসলাম (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বালাপাড়া ইউপির খোপাতী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। খাইরুল ইসলাম উপজেলার খোপাতী গ্রামের খোকা মিয়ার পুত্র। 

থানা সুত্রে জানা গেছে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ এর নির্দেশে এসআই মোঃ রাসেল পারভেজ সঙ্গীয় ফোর্স সহ খোপাতী গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী মোঃ খায়রুল ইসলামকে আটক করে দেহ তল্লাশী চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটে উদ্ধার করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে রংপুর বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত