কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
সারওয়ার আলম মুকুল
প্রকাশ: ১ আগস্ট ২০২৪, ১২:০৬ | আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০০:২৬
কাউনিয়ায় আমন খেতে সেচ মটার দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুতের তারে হাত পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সামাদ (৪১) নামের এক কৃষক মারা গেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার বালাপাড়া ইউনিয়ানের গেদ্দবালাপাড়া গ্রামে। পারিবারিক সূত্রে জানাগেছে বুধবার বিকালে গেদ্দ বালাপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র কৃষক আব্দুস সামাদ অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাওয়া আমন খেতে সেচ মটার দিয়ে পানি দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতের তারে হাত পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। কাউনিয়া থানার ওসি (তদন্ত) ফরহাদ হোসন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত