কাউনিয়ায় বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ২০:০২ |  আপডেট  : ৫ মার্চ ২০২৬, ২১:৫৮

সংঘাত নয় শান্তি স¤প্রতির বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্য নিয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রæপ এবং [পিএফজি) ও ইয়ুথ পিস এ্যাম্বাসেড [ওয়াইপিএজি) গ্রæপের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

মানবিক প্রাইভেট সেন্টার হলরুমে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ই সহিংতার মূল কারণ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, মানবিক প্রাইভেট সেন্টারের পরিচালক ফিরোজ মাহমুদ বাপ্পী, টিএইচপি ইর্টানী নুশরাত নওশীন বুশরা। উপস্থিত ছিলেন নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পিএফজি কমিটির সদস্য মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, পিএফজি কমিটির সদস্য সাংবাদিক জহির রায়হান, ওয়াইপিএজি সদস্য মাসুম, আলামিন ও শাওন প্রমূখ। বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল গ্রীণ পিচ নেটওয়ার্ক বিজয়ী হয়। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছে বিপক্ষ দলের দল নেতা মুনাইম হোসেন। পক্ষদল ছিল মানবিক প্রাইভেট সেন্টার দল। পরে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত