কাউনিয়ায় বামাদের ভালো ফলন ও লাভের আশায় আশাবাদী চাষিরা
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৬:৪৯ | আপডেট : ১৩ মে ২০২৬, ২০:০৩
রংপুরের কাউনিয়া উপজেলার চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ। কম খরচে অধিক লাভের সম্ভাবনা থাকায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে বাড়ছে বাদাম চাষের আগ্রহ। চলতি খরিপ-১ মৌসুমে উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ব্যাপকভাবে বাদামের আবাদ হয়েছে। ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকরা জানান, নদীর চরাঞ্চলের বেলে ও দোআঁশ মাটি বাদাম চাষের জন্য বেশ উপযোগী। এছাড়া অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে খরচ কম এবং বাজারমূল্য ভালো থাকায় তারা এবার বেশি জমিতে বাদামের আবাদ করেছেন। উপজেলার তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চল ও বালাপাড়, টেপামধুপুর, হারাগাছ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকেরা জানান, অনুকূল আবহাওয়া থাকায় গাছের বৃদ্ধি ভালো হয়েছে। বর্তমানে ক্ষেতজুড়ে সবুজ গাছ দেখে কৃষকদের মুখে হাসি ফুটেছে।
চর গনাই গ্রামের কৃষক দুদু মিয়া বলেন, আলুতে লোকশান পুশিয়ে নিতে এবং বাদাম চাষে লাভ বেশি হওয়ায় এবার কয়েক বিঘা জমিতে বাদাম লাগিয়েছি। ফলন ভালো হলে আরও বেশি জমিতে চাষ করবো। প্রাননাথ চরের আরেক কৃষক জানান, সঠিক সময়ে বৃষ্টি ও প্রয়োজনীয় পরিচর্যা পেয়ে এবার ভালো উৎপাদন হবে বলে তারা আশা করছেন। ঢুসমারা চরের কৃষক তাজরুল ইসলাম জানান, তিস্তায় হঠাত পানি বৃদ্ধিতে অনেকর বাদাম নষ্ট হয়েগেছে। কৃষকের ক্ষতির বিষয়ে কেউ খবর রাখে না। তিনি কৃষকেরা সহজ শর্তে কৃষি ঋণ ও আধুনিক চাষাবাদ বিষয়ে সরকারি সহযোগিতা কামনা করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চরাঞ্চলে বাদাম চাষ স¤প্রসারণে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন। কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান, চলতি মৌসুমে ৭৮৫ হেক্ট জমিতে বাদাম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে ১৯৯৫ মেঃটন। এছারা ৫০জন চাষি কে বাদাম চাষে প্রনোদনা, চর প্রকল্পের আওয়াতায় ১৪টি প্রদর্শনি, রাজস্ব খাতে ৬টি প্রদর্শনি প্লোট করা হয়েছে। বর্তমানে ক্ষেতের যে অবস্থাতে তাতে করে ভাল ফলনের আশা তার। স্থানীয়দের মতে, চরাঞ্চলে বাদাম চাষের প্রসার ঘটলে কৃষকের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত