কাউনিয়ায় প্রবাস বন্ধু ফোরাম সভা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪০ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪
রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরন (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায় প্রবাস বন্ধু ফোরাম এর আলোচনা সভা রবিবার ব্র্যাক হল রুমে অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলা প্রবাস বন্ধু ফোরাম সভাপতি মোঃ আজিজুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাইকোসোশ্যাল কাউন্সেলর উম্মে খাদিজাতুল কুবরা। বক্তব্য রাখেন প্রবাস বন্ধু ফোরামের সাধারন সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ সভাপতি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন, ফোরাম সদস্য ও ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশ, ফোরাম সদস্য ও ইউপি সদস্য আলহাজ¦ তবাররক আলী, ফোরাম সদস্য ও ইউপি সদস্য সোলায়মান মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক জহির রায়হান, সদস্য নাজমুল হাসান, শেফালি বেগম, রহমতউল্ল্যাহ, রওশনারা রতনা, আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান, কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ। সভায় বিদেশ যাওয়া ও ফেরত ব্যক্তিদের বিভিন্ন সচেতনামূলক কার্যক্রম সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। আগামীতে প্রবাসবন্ধু ফোরাম আরও ব্যাপক পরিশরে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত