কাউনিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫২ | আপডেট : ২ জুন ২০২৬, ০২:১৯
কাউনিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৬ তম জন্মদিন পরিষদ সভা কক্ষে বুধবার পালন করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। অনান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা আঃ লতিফ, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, সাব রেজিষ্ট্রার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, তথ্য অফিসার আকতার জাহান প্রমূখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দোয়া শেষে কেক কাটা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত