কাউনিয়ায় নিখোঁজের একদিন পর তিস্তা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৮:০৪ |  আপডেট  : ১৯ মে ২০২৬, ১৮:৫৮

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর তিস্তা নদী থেকে মঙ্গলবার এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। 

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামের আব্দুস সালাম (৬০) বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে সোমবার বিকালের দিকে গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে নদীর পাড়ে গিয়ে খোঁজ খুঁজি শুরু করেন। এসময় নদীর ধারে তার ব্যবহৃত গামছা ও লুঙ্গি পাওয়া গেলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ধারনা করা হয় নদীতে গোসলে নেমে পানির স্রোতে তলিয়ে গেছে। ওইদিন স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খুঁজে না পেয়ে ব্যর্থ হয়। পরদিন মঙ্গলবার সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরিদল এসে ঘটনাস্থল তিস্তা নদীতে অভিযান চালিয়ে আব্দুস সালাম এর লাশ উদ্ধার করে। তিনি গদাই গ্রামের আইনুদ্দিন মন্ডলের পুত্র। এ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শিহাব উদ্দিন নদীর পানিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত