কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ ২ জন আহত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১৮:৫৯ |  আপডেট  : ৩ মার্চ ২০২৬, ০১:৫৯

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ সংর্ঘষে উভয় পক্ষের ২ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার মধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে সোমবার দুপুরে নুর ইসলামের পুত্র শাহ আলমের ক্রয়কৃত ৫০ শতক জমি নিজের দাবি করে একই এলাকার মোজা মিয়ার পুত্র মাহবুবুর রহমান ভাই মহাসিন আলী এবং বোন মর্জিনা বেগম বেশ কয়েক জন লোক সহ জমি দখল নিতে যায় এ সময় তাদের বাধা দিতে গেলে কথাকাটির এক পর্যায়ে শাহ আলম কে মাথায় আঘাত করলে সংঘর্ষ বেঁধে যায়। এতে করে উভয় পক্ষের ২ জন আহত হয়। আহতরা হলেন মোঃ শাহ আলম মিয়া (৩৮) ও মাহবুবুর রহমান (৩৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ওসি নজমুল বলেন কোন অভিযোগ পাইনি, পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত