কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টস (চমক) উদ্যোগে ঈদ উপহার বিতরণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২০:২৭ | আপডেট : ১৮ মার্চ ২০২৬, ২১:১৩
রংপুরের কাউনিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় অসহায় ও দরিদ্র তিন শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক। বুধবার আরিফা ফুড প্রোডাক্টসের উদ্যোগে বনানী মাষ্টাপাড়ায় তার নিজ বাড়িতে থেকে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠান পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতির সহসভাপতি মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক (চমক) মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি মোঃ সারওয়ার আলম মুকুল। আলোচনা শেষে ঈদ উপহার বিতরণ করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান। উপস্থিত ছিলেন আরিফা ফুড প্রোডাক্টসের জিএম জসিম উদ্দিন, ম্যানেজার রফিকুল ইসলাম, সাংবাদিক জহির রায়হান, মিজানুর রহমান, আমিনুর রহমান প্রমূখ। এলাকার অসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে তার পিতা মাতা সহ দেশ ও জাতির মঙ্গল ও কল্যাণ কামনা দোয়া করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত