করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২১, ১২:২১ | আপডেট : ২২ জুন ২০২৬, ১৮:৩০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।
সোমবার (২৪ মে) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি। এর আগে ৩১ মার্চ একই জায়গায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ওবায়দুল কাদের।
গত ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়। সেদিন দেশে প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণ টিকাদান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত