করোনা আক্রান্ত রিজভীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১১:৩২ |  আপডেট  : ৩ আগস্ট ২০২৬, ১৩:৫৪

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনা ইউনিটে চিকিৎসা চলছে তার। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘তার জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে। কাশিও রয়েছে তার। এছাড়া তিনি খাবারও খেতে পারছেন না।’

রিজভীর আশু রোগমুক্তি কামনায় তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত বুধবার (১৭ মার্চ) তার করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ রিপোর্ট আসে। পরে বৃহস্পতিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত