করোনায় এনআইএলএমআরসির পরিচালক ডা. শামসুজ্জামানের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১০:২৩ | আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৪:১৩
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষারের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ এপ্রিল) সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত ৮ এপ্রিল অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান খান তুষারের করোনা শনাক্ত হয়। ১০ এপ্রিল শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভারে ভর্তি হন তিনি। ওইদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। মাঝে অবস্থার অবনতি হলে তাকে তিন দিন লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে এনআইএলএমআরসিতে তার মরদেহ নেওয়া হবে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত