একটি পক্ষ ধর্মের কথা বলে নানা ভাবে প্রভাবিত করছে-ব্যারিস্টার নওশাদ জমির
কামরুল ইসলাম কামু , পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৩:০৯ | আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৪:৪৭
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিস্টার নওশাদ জমির বলেছেন, আপনারা কারো কথায় কান দিবেন না। একটি পক্ষ ধর্মের কথা বলে আপনাদেরকে নানা ভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথম ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযুক্ত করেছিলেন। বিএনপি এমন একটা দল যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি করছে। তেঁতুলিয়া উপজেলা মহিলা দলের আয়োজনে শনিবার বিকেলে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে নারীরা ঝাপিয়ে না পড়লে এই আন্দোলনকে সফল করা যেত না। বাংলাদেশ শুধু নয় পৃথিবীর নানা সংকটে নারীরা এভাবে এগিয়ে এসেছে। বাংলাদেশের ৭১ এর মুক্তিযুদ্ধে নারীদের বিশাল ভূমিকা রয়েছে। ৯০ এর আন্দোলনে নারীদের ভূমিকা রয়েছে। নওশদ জমির আরো বলেন দ্বিতীয় স্বাধীনতায় নারীরা যে ভূমিকা রেখেছে তা অস্বীকার করার মতো নয়। নওশাদ জমির বলেন, দেশনায়ক তারেক রহমান এবং রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে কথা হয়েছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ কিছু বললে আপনারা তা বিশ্বাস করবেন না। এই নির্বাচনে অবশ্যই বিএনপি বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। মতবিনিময় সভায় ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মহিলা দল নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন। এসময় বিএনপি দমনে আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে তার বিবরণ তুলে ধরেন মহিলা দলের নেতৃবন্দ। বিএনপির মূল দলের নেতাকর্মীরা নারী কর্মীদের মূল্যায়ন করেন না এমন অভিযোগ তুলে ধরেন। জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি মতবিনিময় সভার উদ্বোধন করেন। তেতুলিয়া উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রিনা পারভীন, তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, তরুণ রাজনীতিবীদ, লেখক গবেষক নওফেল জমিরসহ জেলা উপজেলার অন্যান্য নেতাকর্মীরা।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত