একজন মুক্তিযুদ্ধ গবেষক এবং তার লেখনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১৪:৫৩ | আপডেট : ৬ আগস্ট ২০২৬, ০৫:০০
রশীদ হায়দার (১৫ জুলাই ১৯৪১ - ১৩ অক্টোবর ২০২০) একজন বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক এবং গবেষক যিনি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৪ সালে একুশে পদক লাভ করেন।
হায়দার ১৯৪১ সালের ১৫ জুলাই পাবনার দোহাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম শেখ ফয়সাল আবদুর রশীদ মোহাম্মদ জিয়াউদ্দীন হায়দার। ডাকনাম দুলাল।১৩ অক্টোবর ২০২০ সালে মৃত্যুবরণ করেন।
হায়দার ১৯৫৯ সালে গোপালগঞ্জ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও ১৯৬১ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
প্রকাশিত গ্রন্থ
খাঁচায়
অন্ধ কথামালা
চিম্বুকের নিচে আলোর প্রভা
তিনটি প্রায়োপন্যাস
বাংলাদেশের খেলাধুলা
মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প
শহীদ বুদ্ধিজীবী কোষাগ্রন্থ
সামান্য সঞ্চয় (নির্বাচিত গল্পসংকলন)
স্মৃতি’৭১ (১৩ খন্ড)
১৯৭১ : ভয়াবহ অভিজ্ঞতা
শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ
খুঁজে ফিরি
অসম বৃক্ষ
নানকুর বোধি
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত