এই নির্বাচন নির্ধারন করবে, হাদী হত্যার বিচার হবে কি-না: সারজিস আলম

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১১ |  আপডেট  : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৫

জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক  ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, আমরা ১১ দল এক হয়েছি দেশটাকে গড়তে এবং ইনসাফ কায়েম করতে।

তিনি বৃহষ্পতিবার (৫ ফেব্রয়ারী) সন্ধ্যার আগে পঞ্চগড় বাস টার্মিনাল প্রাঙ্গনে নির্বাচনী সংক্ষিপ্ত পথ সভায় এসব কথা বলেন। এসময়  ১১ দলীয জোটের নেতৃবৃন্দ সহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আপনারা কি, মাজলুমের পক্ষে না জুলমবাজের পক্ষে। জুলমবাজ যদি আবারও ক্ষমতায় যায় ,তাহলে তারা কাউকে মানুষ মনে করবেনা। আমরা অভাগা হয়ে থাকবো, পঞ্চগড় বাসি। পাঁচশত কিম্বা এক হাজার টাকার বিনিময়ে নিজের ভোট দেন তবে তারা পাঁচ বছর আর খবর নিবে না।  

সারজিস বলেন,  বলেন, গনঅভ্যূত্থানের পর আমাদের অভিজ্ঞতা হয়েছে, তাই আমাদের হুমকি ধামকি দিয়ে লাভ নাই। আর হুমকি ধুমকি দিয়ে ভোট পাওয়া যায়না। বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়েছে। আমরা রাতের কোকিল হয়ে আসবোনা।  

তিনি বলেন, এই নির্বাচন নির্ধারন করবে, শহীদ হাদীর বিচার হবেনা কি-না। যদি আপনারা মাজুলুমের পক্ষে অবস্থান নেন, তাহলে অবশ্যাই দেশের মানুষ সব বিচার ,পাবে এবং হাদীর বিচার হবে।

সারজিস বলেন,  অপকর্ম  রুখতে আপনারা আমাদের ১১ দলীয় জোটের পক্ষে থাকবেন। চব্বিশের পর মামলা বানিজ্য ,সিন্ডিকেট হয়েছে। যদি এমন চলতে থাকে তবে, তাদের ভোট দেওয়া যাবেনা। শ্রমিকরা আজ ঠিকমত মুজুরী পায়না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত