উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হাসপাতালে নেয়া হচ্ছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৪:৫৫ | আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫০
রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভবনটিতে আগুন লেগে যায়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, এখনও আহতদের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনী কাজ করছে।
উদ্ধারে কাজ করছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা
ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত