ঈদুল ফিতর উপলক্ষ্যে নন্দীগ্রামে ভিজিএফের চাল বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৪:৪১ | আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৬:২১
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ২৪৫০জন গরীব-অসহায় পরিবার মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বুড়ইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চাল বিতরণ উদ্বোধন করেন বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান।
সেসময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা রবিউল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী, বুড়ইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বাবু ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে সহায়তা হিসেবে অত্র ইউনিয়নের ২৪৫০ গরীব-অসহায় পরিবারকে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। যা পেয়ে তারা উপকৃত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত