ঈদুল ফিতর উপলক্ষ্যে নন্দীগ্রামে বিভিন্ন সহায়তা বিতরণ করলেন সংসদ সদস্য মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৮:৫৩ | আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২০:৪৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে গরীব-অসহায় মানুষের মাঝে মানবিক আর্থিক ও বিভিন্ন সহায়তা বিতরণ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নন্দীগ্রাম উপজেলার গরীব-অসহায় মানুষের মাঝে মানবিক আর্থিক ও বিভিন্ন সহায়তা বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এবং আমি জনগণের সুখেদুঃখে পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
সেসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কোরবান আলী ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২৫জনের মাঝে হাজী রুমাল, ৫০জনের মাঝে ত্রিপিস, ৩০০জনের মাঝে শাড়ি ও ৫০০ জনের মাঝে ৫ লক্ষ টাকা সহায়তা বিতরন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত