ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৬ মার্চ ২০২২, ১৯:৩৬ |  আপডেট  : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুকে দলের পদ থেকে অব্যহতি ও সাময়িক বহিস্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক রোববার এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, নিশানবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু অনৈতিক কার্যকলাপ, ব্যাপক দুর্নীতি, উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে অসাধাচরণ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মেতাবেক তাকে অব্যহতি ও সাময়িক বহিস্কার করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, তিনি এ বিষয়ে কোন চিঠি পাননি। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত