আলজেরিয়ায় দাবানলে নিহত ৩৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১২:২০ | আপডেট : ৭ নভেম্বর ২০২৬, ১৪:৪৯
আলজেরিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন নেভাতে গিয়ে ১০ সেনাসহ প্রাণ হারিয়েছেন ৩৪ জন। এছাড়া আহত হয়েছেন অসংখ্য মানুষ। মঙ্গলবার এ খবর দিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার আলজেরিয়ার ১৬টি প্রদেশে ৯৭টি দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাজারও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় ৮ হাজার কর্মী কাজ করছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু খবর জানিয়েছে।
এর মধ্যে বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ১০ সেনা সদস্য নিহত হন। সাম্প্রতিক দিনগুলোতে আলজেরিয়ার উত্তরাঞ্চলে তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়েছে। অনেক স্থানের তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত