আর্জেন্টিনা নয়, মহাতারকা মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট ৫ দল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ মে ২০২৬, ১১:২৮ | আপডেট : ৯ মে ২০২৬, ১৪:০৪
ফিফা বিশ্বকাপের আয়োজন শুরু হয়ে গেছে। আসন্ন বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। তবে ২০২৬ সালের বিশ্বকাপে নিজের দলকে পছন্দের তালিকায় রাখেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিনি জানান, এবারের বিশ্বকাপের ফেভারিটের তালিকায় আছে অন্য ৫টি দল।
সম্প্রতি স্থানীয় এক পডকাস্ট-এ আলাপে মেসি স্বীকার করলেন, এবারের বিশ্বকাপে তার দলের চেয়ে অনেক দল ভালো অবস্থানে আছে। ইন্টার মিয়ামির এই তারকা বলেছেন, ‘এমন কিছু দল আছে যারা আরও ভালো ফর্ম নিয়ে এসেছে।’
তবে মেসি এটাও স্পষ্ট করেছেন, আর্জেন্টিনা দলের শক্তি তাদের একতায়। তিনি বলেন, ‘আমাদের দল যখন একসঙ্গে থাকে, তখন দলটা সবসময় লড়াই করতে পারে।’
ফেভারিটদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন ফ্রান্সকে।
মেসি বলেন, ‘ফ্রান্সকে আবারও বেশ শক্তিশালী দেখাচ্ছে।’
কাতারের সেই মহাকাব্যিক ফাইনালে এই ফ্রান্সের বিপক্ষেই অবিশ্বাস্য লড়াই করে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বলেও মনে করা হয়।
স্পেনকেও ফেভারিটদের এই তালিকায় রেখেছেন ফুটবলের মহাতারকা। তরুণ খেলোয়াড়দের নিয়ে স্পেন নতুনভাবে নিজেদের গড়ে তুলছে বলে মনে করেন তিনি।
ব্রাজিল সম্পর্কে তিনি বলেন, ‘ব্রাজিল সবসময়ই এক অন্যতম দাবিদার।’
জার্মানি ও ইংল্যান্ডের কথাও বলেছেন তিনি।
পর্তুগালের প্রশংসাও করেছেন মেসি।
তার ভাষায়, পর্তুগাল ‘অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক মেজাজের ও শক্তিশালী এক দল’।
ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপে একটি বড় আন্তর্জাতিক শিরোপার স্বপ্ন দেখছে দেশটি।
বিশ্বকাপের অনিশ্চয়তা নিয়েও কথা বলেছেন মেসি। তিনি বলেছেন, ‘অপ্রত্যাশিত ঘটনা তো সবসময়ই ঘটে।’
এটা আর্জেন্টিনার জন্য সতর্কবার্তাও বটে। কাতারে তারা ছিল আন্ডারডগ। এবার তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাই এবার চাপটা আগের চেয়ে অনেক বেশি।
আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান শুরুর বাকি আর এক মাসের একটু বেশি সময়। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন আর কৌতূহল চলছে অনেক দিন ধরেই। এ ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলেননি ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত