আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাদারীপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা 

  মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২০

মাদারীপুরে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবস পালন করা হয়েছে।এ-উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মাদারীপুর সরকারি কলেজ মাঠ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে জেলা বিএনপির সদস্য সচিব ও সংসদ সদস্য জাহান্দার আলী জাহান ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়।পরে জেলা পুলিশ,মাদারীপুর পৌরসভা,জেলা বিএনপি,জেলা যুবদল,সেচ্ছাসেবকদল,ছাত্রদল,ড্যাব,নার্সিং ইন্সটিটিউট ও মাদারীপুর প্লানেট হাসপাতাল সহ বিভিন্ন সরকারি দপ্তর,সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দিনব্যাপী প্রশাসন ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত